সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠিত

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে ও সর্বসম্মতভাবে নতুন এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে দৈনিক সংবাদের মো. কবির হোসেনকে সভাপতি এবং দৈনিক দেশ রূপান্তরের মো. সোহেল রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুল প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।

পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন। নবগঠিত কমিটিতে দৈনিক সংবাদের মো. কবির হোসেন সভাপতি, দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন কার্যকরী সভাপতি এবং দৈনিক যুগান্তরের ইমাম হাছান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের রিপন মাহমুদ আকাশ, এশিয়ান টিভির মো. ফারুক হোসেন এবং প্রাইম টিভির মনিরুল ইসলাম।

কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের মো. সোহেল রহমান। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বিজনেস বাংলাদেশের এস কে মাসুদ রানা, চ্যানেল এস টিভির মো. সাদ্দাম হোসেন মুন্না এবং দৈনিক বাংলার মো. লতিফ আহমেদ আকাশ। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক সময়ের আলোর মো. রাশেদুল কবির অনু। অর্থ সম্পাদক হয়েছেন প্রথম প্রহরের মো. আলা উদ্দিন। সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জনদর্পণের মো. আহসানুল হাবিব সোহাগ। তথ্য ও যোগাযোগ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত শীতলক্ষ্যার মো. তোফাজ্জল হোসেন মায়া। সাহিত্য সম্পাদক হয়েছেন দৈনিক জনবাণীর মো. নাজিম উদ্দিন নাদিম। মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বদেশ প্রতিদিনের ফাহিমা আক্তার রিয়া।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সরেজমিন বার্তার এইচ এম আমজাদ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোরের পাতার সেলিম আহাম্মেদ, দৈনিক রূপালী বাংলাদেশের মো. লিটন চৌধুরী, দৈনিক শ্যামবাজারের আতিক আজিজ এবং টুরিজম টিভির খালেদ বিন ফিরুজ। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা। তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। তারা আরও জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে নতুন কমিটি গুরুত্ব দেবে। সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হওয়ায় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের দায়িত্ব পালনে সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *