Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় কাগজ কুড়ানি নারী নিহত - দৈনিক স্বাধীন সংবাদ

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় কাগজ কুড়ানি নারী নিহত

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাগীন জোহা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারী আদমজী আলিফ হাসপাতালের পাশেই একটি বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আদমজী নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় ওই নারীর কাঁধে কাগজ ও প্লাস্টিক কুড়ানোর একটি বস্তা ছিল। রাস্তা পারাপারের একপর্যায়ে বস্তাটি ট্রাকের বাম্পারের সঙ্গে আটকে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৫-৩৭০৫১ (ঢাকা মেট্রো-ট-১৫-৩৭৫১)। ঘটনার সময় ট্রাকের হেলপার পালিয়ে গেলেও চালক মনিরুজ্জামানকে (৪৫) আটক করা হয়। পরে অন্য একজন চালক দিয়ে গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অলিউল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক ও ট্রাকটি থানায় নিয়ে যায়। এলাকাবাসী দাবি করেন, এই সড়কে স্পিডব্রেকার না থাকার কারণে এবং রাস্তা দখল করে অবৈধ দোকান বসানোর ফলে অহরহ এমন দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী মামলা দায়ের করা হবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *