Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক আসামি গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক আসামি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে থানার একটি চৌকস আভিযানিক দল ১০ জুন ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি কড়ই এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শরীফ হোসেন (৩০)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শরীফ হোসেন জালকুড়ি নাইতারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওমর আলীর ছেলে এবং সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নিয়মিত মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *