Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ - দৈনিক স্বাধীন সংবাদ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদক ও অপরাধ দমনে এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৭ জনকে গ্রেফতার করেছে। ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের সঠিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সামারি ট্রায়ালের ১৩ জন অভিযুক্ত, ৫০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি, ৮ জন সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, সড়ক দুর্ঘটনা মামলার ১ জন এবং সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলার ৩ জন আসামিসহ সর্বমোট ২৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন ভোলা জেলার চরফ্যাশনের মোঃ সোহেল ও মোঃ হোসেন। এছাড়া সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলার আসামিদের মধ্যে রয়েছেন মোঃ আতাউর রহমান, সায়হান শরীফ প্রকাশ সায়হাম এবং মোঃ আবুল কালাম আজাদ। সড়ক দুর্ঘটনা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার মোঃ মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

পাশাপাশি ওয়াসিম, রায়হান, ফারাবী আহম্মেদ রাকিব, ফজর আলীসহ সামারি ট্রায়ালের ১৩ জন এবং অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ বিশেষ অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *