সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক

মোঃ ফেরদৌস হোসেন :
সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। মাদক মানুষের বিবেক-বুদ্ধি ও স্বাভাবিক জীবনধারাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তোলে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সব ধরনের নেশাজাতীয় দ্রব্য হারাম হিসেবে বিবেচিত।
মাদক নির্মূলে প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি প্রদান করা হচ্ছে।
উক্ত অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু। তিনি জানান, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *