মোঃ ফেরদৌস হোসেন:
সিরাজগঞ্জের রাজনীতিতে উদীয়মান ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে আলোচিত ভিপি অমর কৃষ্ণ দাস। ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতিতে সক্রিয় এই নেতা সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে পরপর দুইবার ভিপি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে ওঠেন।
বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক হিসেবে দক্ষ সংগঠকের পরিচয় দিয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা ও প্রথম শ্রেণির ঠিকাদার। সম্প্রতি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
ছাত্র রাজনীতি থেকে দলীয় সংগঠন ও ব্যবসা—সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকার মাধ্যমে ভিপি অমর কৃষ্ণ দাস সিরাজগঞ্জের রাজনীতিতে একটি শক্তিশালী ও সম্ভাবনাময় নাম হয়ে উঠেছেন।