সিলেটে ৩ ফার্মেসিকে ৪৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরের মীরবক্সটুলা এলাকায় অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ওষুধ ও বেবি ফুড বিক্রির অভিযোগে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মীরবক্সটুলা এলাকার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ওষুধ ও বেবি ফুড বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে দি পপুলার ফার্মেসিকে ১৮ হাজার টাকা, লয়েডস মেডিক্যালকে ১৫ হাজার টাকা এবং সাফওয়ান মেডিক্যাল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা বলেন, অভিযানের সময় তিনটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ওষুধ বিক্রির বিষয়টি পাওয়া যায়। এ কারণে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *