সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সোনারগাঁও থানাধীন সনমান্দী ইউনিয়নের ফতেপুর সাকিনস্থ জনৈক আলমগীর হোসেন (৩৮)-এর আনিকা সাইকেল স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী মো. সানী (৩০), পিতা—মো. লোকমান বেপারী, মাতা—মৃত তহুরা, সাং—মনোহর কান্দী (বিষ্ণপুরা), থানা—চাঁদপুর সদর, জেলা—চাঁদপুরকে ৬ (ছয়) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *