১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষের গণজোয়ার

সাঈদ হাসান সানি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি, মাদক-সন্ত্রাস মুক্ত সমাজ এবং শান্তি-নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৭নং কামরাবাদ ইউনিয়নের অন্তর্গত বড়বাড়ীয়া ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই সভায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে। ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুকুল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফুর রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মোঃ জাহাঙ্গীর কবীর, সহ-সভাপতি, উপজেলা বিএনপি।

  • মোঃ আব্দুল বারেক, সভাপতি, কামরাবাদ ইউনিয়ন বিএনপি।

  • মোঃ সরোয়ার কবির রিপন, সাধারণ সম্পাদক, কামরাবাদ ইউনিয়ন বিএনপি। এছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননন্দিত নেতা ফরিদুল কবির তালুকদার শামীম। বক্তৃতার শুরুতে তিনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন, “সরিষাবাড়ীর মানুষ যদি আমাকে ধানের শীষ প্রতীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দেয়, তবে দুর্নীতি ও মাদক-সন্ত্রাস নির্মূল করে শান্তি-নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নই হবে আমার একমাত্র লক্ষ্য।”

যুব সমাজের উদ্দেশ্যে তিনি আশ্বাস দেন যে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। তরুণ সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সুস্থ সংস্কৃতি এবং উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিহিংসার রাজনীতির তীব্র নিন্দা প্রকাশ করেন এবং ন্যায়পরায়নতার মাধ্যমে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সভায় উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত গণজোয়ার তাঁর বক্তব্যকে সাধুবাদ জানায় এবং ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *