৫ নং কলাতলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক লিটন চৌধুরীর শুভাগমন

মোঃ আব্দুল গফুর সিকদার:

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভোলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল হক লিটন চৌধুরীর শুভাগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তার আগমনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ঘাটে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

এ সময় উপস্থিত এলাকাবাসী রেজাউল হক লিটন চৌধুরীকে চৌধুরী পরিবারের ঐতিহ্যের ধারক এবং এলাকার একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পরে আবাসন বাজারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দাদা করিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা এলাকার উন্নয়ন, জনগণের অধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক লিটন চৌধুরী বলেন,
“আমি যদি ৫ নং কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের বেড়িবাঁধ ও জমিজমা সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কাজ করব। এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,
“আমি সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়া এবং মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।”

তার এ বক্তব্যে উপস্থিত জনতার মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *