Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অতি বৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে সহায়তা দিচ্ছে কোস্ট ফাউন্ডেশন - দৈনিক স্বাধীন সংবাদ

অতি বৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে সহায়তা দিচ্ছে কোস্ট ফাউন্ডেশন

মোহাম্মদ হোসেন সুমন:

চট্টগ্রাম ও কক্সবাজারে সাম্প্রতিক অতি বৃষ্টিজনিত বন্যা ও জোয়ারে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। আন্তর্জাতিক মানবিক সহায়তা তহবিল স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় কক্সবাজারের কুতুবদিয়া এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

কোস্ট ফাউন্ডেশন জানিয়েছে, দাতা সংস্থার নীতিমালা অনুসরণ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নির্বাচন করা হয়েছে। এজন্য প্রথমে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে পরামর্শ করা হয়। পরে মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করা হয়। এ প্রক্রিয়ায় প্রায় দেড় হাজার পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্য থেকে ৯০০ পরিবারকে আর্থিক সহায়তা ও স্বাস্থ্যবিধি উপকরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতোমধ্যে ২৭৩টি পরিবারের কাছে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জনপ্রতি ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে অবশিষ্ট ৬২৭টি পরিবারের কাছেও একইভাবে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, সন্দ্বীপে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আরও ৬০০ কৃষক পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হবে। পাশাপাশি, অতিবৃষ্টিতে যেসব কৃষকের বীজতলা নষ্ট হয়েছে, এমন আরও পাঁচ শতাধিক কৃষকের জন্য বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণের প্রস্তুতি চলছে।

কোস্ট ফাউন্ডেশন জানায়, পুরো কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপকারভোগীদের তালিকা সংশ্লিষ্ট এলাকায় টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া উপকারভোগীদের অভিযোগ ও মতামত জানানোর সুযোগও রাখা হয়েছে, যাতে সহায়তা কার্যক্রম সুষ্ঠু ও জবাবদিহিমূলকভাবে পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *