অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ

এস.এম. আকাশ আহমেদ:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় টেপিরবাড়ী দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

এক বক্তব্যে তিনি এলাকাবাসী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা ইসলাম, সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন, আনিসুর রহমান, ফারজানা ইয়াসমিন স্বর্ণা ও মনোয়ারা ইয়াসমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি সবুজ আহমেদ লিটু, সম্মানিত সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুস সালাম মোড়ল, সদস্য মোসাম্মৎ রমজানি আক্তারসহ সংশ্লিষ্ট অন্যদের প্রতিও ধন্যবাদ জানান।

সভাপতি বলেন, তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সঠিক তথ্য তুলে ধরেছেন। অপপ্রচারের বিরুদ্ধে তাঁদের সাহসী অবস্থান ও সহযোগিতার জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজের উন্নয়নে কাজ করতে হবে। বিশেষ করে টেপিরবাড়ী দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, সবাই মিলে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তুলি। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলি। যেকোনো ধরনের অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকি। পাশাপাশি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখারও আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *