Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
 "অপরাধীরা যত শক্তিশালীই হোক, বিচার হবেই"  শিবিরের মিথ্যাচার ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাজপথে গর্জে উঠলেন কায়সার আলম সেলিম - দৈনিক স্বাধীন সংবাদ

 “অপরাধীরা যত শক্তিশালীই হোক, বিচার হবেই”  শিবিরের মিথ্যাচার ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাজপথে গর্জে উঠলেন কায়সার আলম সেলিম

মোঃআনজার শাহ

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের মিথ্যা নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সরকারবিরোধী মিথ্যাচার প্রচার এবং ধর্ষণ ও নারী নির্যাতনসহ সকল ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কুমিল্লার বরুড়ায় রাজপথ উত্তাল হয়ে উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক বলিষ্ঠ বিক্ষোভ মিছিলে শত শত নেতাকর্মী প্রতিবাদী স্লোগানে পুরো বরুড়া এলাকা মুখরিত করে তোলেন। বরুড়া উপজেলা, পৌরসভা ও বরুড়া সরকারি কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দৃঢ় ও আপসহীন বক্তব্য রাখেন।

কায়সার আলম সেলিমের বজ্রকণ্ঠ হুঁশিয়ারি:সমাবেশে সবচেয়ে আলোচিত ও দৃঢ় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এবং বরুড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মো. কায়সার আলম সেলিম। তাঁর প্রতিটি কথায় ঝরে পড়ে দৃঢ় প্রত্যয় ও কঠোর হুঁশিয়ারি।

তিনি ক্ষোভের সাথে বলেন, “ছাত্রশিবির যে মিথ্যার জাল বুনে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, তা এই দেশের মানুষ কখনো মেনে নেবে না। যারা গুম ও অপহরণের মিথ্যা নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের কষ্টকে অবমাননা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা অনলাইনে মিথ্যাচার ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের সাবধান করে দিচ্ছি এই মাটিতে মিথ্যার কোনো ঠাঁই নেই।”

কায়সার আলম সেলিম আরও কঠোর ভাষায় বলেন, “ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ যারা সংঘটিত করছে এবং যারা এদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। কোনো হুমকি বা ষড়যন্ত্র আমাদের দমাতে পারবে না। বরুড়ার মাটি থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি অপরাধীরা যত শক্তিশালীই হোক, তাদের বিচার হবেই।”

তাঁর এই দৃঢ় ও আপসহীন বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন এবং তুমুল করতালি ও স্লোগানে সমাবেশ প্রকম্পিত হয়।

মো. নজরুল ইসলাম সাদ্দামের প্রতিবাদী বক্তব্য:বরুড়া পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সাদ্দাম বলেন, “শিবির অনলাইনে যে মিথ্যার বাজার তৈরি করেছে, তা দেশের তরুণ প্রজন্মকে বিপথে নেওয়ার হীন চেষ্টা ছাড়া আর কিছু নয়। ছাত্রদল এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে এবং নারীর সম্মান রক্ষায় রাজপথে অবিচল থাকবে।”

লিটন পণ্ডিত ও বজলুর রহমানের বক্তব্য:

ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত বলেন, “যারা ধর্ষণ ও নারী নির্যাতনকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মাঠ গরম করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নেব এবং জনগণকে সচেতন করে যাব।”

বজলুর রহমান বলেন, “মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চলছে, ছাত্রদল তা রুখে দিতে বদ্ধপরিকর। আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে  যতদিন অন্যায় থাকবে, ততদিন আমরা রাস্তায় থাকব।”

স্বতঃস্ফূর্ত গণজোয়ার:মিছিলে বরুড়া উপজেলা, পৌরসভা ও বরুড়া সরকারি কলেজ ছাত্রদলের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিবাদী স্লোগান ও মিছিলের উত্তাপে পুরো বরুড়া এলাকা এক অগ্নিগর্ভ পরিবেশে পরিণত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *