Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ৫৭ জনকে আর্থিক সহায়তা: কায়সার আলম সেলিম - দৈনিক স্বাধীন সংবাদ

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ৫৭ জনকে আর্থিক সহায়তা: কায়সার আলম সেলিম

 

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়ায় সমাজের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সুবিধাবঞ্চিত ৫৭ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বরুড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অসচ্ছল মানুষের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরু, কোষাধ্যক্ষ ইলিয়াস আহমদ, সহদপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সহসভাপতি সেলিম মিয়াজী এবং বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মমিনুল হক লিটন ও সাংগঠনিক সম্পাদক ফারভেজ মোশাররফসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানুষের পাশে দাঁড়ানোই সরকারের দায়িত্ব:
প্রধান অতিথির বক্তব্যে কায়সার আলম সেলিম বলেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের উদ্যোগে সরকারের পক্ষ থেকে বরাদ্দ এনে বরুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা ও জীবিকা নির্বাহে এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সরকারি এই সহায়তা অসচ্ছল মানুষের চিকিৎসাব্যয় মেটানোর পাশাপাশি দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে।

কায়সার আলম সেলিম আরও বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত অসহায় ও প্রয়োজনীয় মানুষের হাতে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছানোর অঙ্গীকার
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
সরকারের বরাদ্দকৃত অর্থ যাতে সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি।

তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের একার দায়িত্ব নয়। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। সরকারি সহায়তার পাশাপাশি সামর্থ্যবান মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে সহায়তার চেক পাওয়া উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের অনেকের চোখে ছিল স্বস্তির আলো, মুখে ছিল নতুন আশার ছাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *