মনিরুল ইসলাম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সত্যবান্দী এলাকায় আড়াইহাজার থানার পুলিশের বিশেষ অভিযানে মোবাইল অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়াখেলারত অবস্থায় একজনকে আটক করা হয়েছে।
আজ ভোররাতে পরিচালিত এই অভিযানে এসআই আনোয়ার পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মোঃ আমির হোসেন ৩৩, পিতা মৃত জহিরুল ইসলাম ভূঁইয়া,কে অনলাইন জুয়াখেলার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার কাছ থেকে মোবাইল ফোনসহ জুয়া খেলার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
পরে তাকে ২০২৫ সালের মোবাইল সুরক্ষা অধ্যাদেশ ২০/২৭ আইনে মামলা দায়ের করে আড়াইহাজার থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরও জানায়, অনলাইন জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, যুবসমাজকে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে এমন অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে এবং অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানায়।