Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
আরব সাগরে বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার, ৩ জন উদ্ধার; নিখোঁজ ১ সেনাসদস্য - দৈনিক স্বাধীন সংবাদ

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার, ৩ জন উদ্ধার; নিখোঁজ ১ সেনাসদস্য

আন্তর্জাতিক ডেস্ক:

আরব সাগরে টহল মিশন চলাকালে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক (MH-60S Seahawk) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাগরে ডুবে গেছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা চার আরোহীর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন সেনাসদস্য এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বিধ্বস্ত হওয়ার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ সেনাসদস্যকে উদ্ধারে এখনও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, নিয়মিত সামুদ্রিক টহলের অংশ হিসেবে হেলিকপ্টারটি দায়িত্ব পালন করছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রাথমিক তথ্যে কোনো ধরনের শত্রুপক্ষের হামলা বা আক্রমণের সঙ্গে এ দুর্ঘটনার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া তিন সেনাসদস্য বর্তমানে চিকিৎসাধীন থাকলেও তারা শঙ্কামুক্ত ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ-এর এয়ার উইংয়ের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি প্রধান বিমানবাহী রণতরীর একটি হলো ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। অপরটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-সংক্রান্ত সামরিক অভিযানের সময় থেকে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত প্রায় ৪০ দিনের অভিযানে এই দুই রণতরী ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওই সময় যুক্তরাষ্ট্র কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক উড়োজাহাজ হারায়। সর্বশেষ এই এমএইচ-৬০এস হেলিকপ্টার দুর্ঘটনাও সেই ক্ষয়ক্ষতির তালিকায় যুক্ত হলো।

এর আগে, গত জুন মাসে হরমুজ প্রণালিতে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন বাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছিল। তবে সে ঘটনায় পাইলট সময়মতো হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *