আশুলিয়ার বাইপাইলে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আলমাস হোসাইন:

ঢাকার আশুলিয়ায় ৫ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫ গ্রাম হেরোইন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

তিনি জানান, এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পারুতলা এলাকার মৃত আবেদ হোসেনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার বাইপাইল এলাকায় কিছু মাদক কারবারি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ওসি মো. সাইদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *