আশুলিয়া ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ সাইদুল ইসলাম:

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে আশুলিয়া ইউনিয়ন পরিষদে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার আশুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাভারের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দীন এবং আশুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা শ্যাম সুন্দর মণ্ডল।

কর্মসূচিতে আরও অংশ নেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. বেলায়েত হোসেন, সংরক্ষিত আসন ১, ২ ও ৩-এর নারী সদস্য মমতাজ বেগম এবং সংরক্ষিত আসন ৭, ৮ ও ৯-এর নারী সদস্য মোসা. রাশিদা বেগম। এছাড়াও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আলমগীর হোসেনসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সুস্থ-সবল পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আশুলিয়া ইউনিয়নকে একটি সবুজ ও পরিবেশবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এরপর পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *