মনিরুল ইসলাম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক পৃথক মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে একজনকে পুরোনো মামলায় এবং অপর চারজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী মধ্যপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. আল আমিন (৩৮), বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. হান্নান (৬০), সদর পৌরসভার ঝাউগড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. আওলাদ হোসেন (২১), মাহমুদপুর ইউনিয়নের ক্ষিরদাসাদী এলাকার হাজী আব্দুল বারেকের ছেলে মো. কবির হোসেন (৪৮) এবং একই ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার মো. মতিউর রহমানের ছেলে সজিব শিকারী (২৬)।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন। পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।