Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ইমরানের সুচিকিৎসার দাবিতে সাবেক অধিনায়কদের পাশে কামিন্স - দৈনিক স্বাধীন সংবাদ

ইমরানের সুচিকিৎসার দাবিতে সাবেক অধিনায়কদের পাশে কামিন্স

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবিতে এবার সরব হয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক সাবেক অধিনায়ক একই দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি দিয়েছিলেন।

দুর্নীতির মামলায় ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি আছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদে নেওয়া হলেও পরে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। এদিকে তার দুই ছেলে সুলাইমান ও কাসিম বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ইমরানকে হত্যার চেষ্টা করা হতে পারে।

এমন পরিস্থিতিতে প্রথম সক্রিয় আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে ইমরানের পাশে দাঁড়ালেন কামিন্স। গত সপ্তাহে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কারসহ সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের একটি দল ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি দেয়। ওই চিঠিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলও স্বাক্ষর করেন।

ইমরানের চিকিৎসা নিয়ে গ্রেগ চ্যাপেলের উদ্বেগ প্রকাশের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কামিন্স লিখেছেন, ‘জিসি (গ্রেগ চ্যাপেল) ও অন্য সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের প্রতি আমি আমার সমর্থন জানাচ্ছি। আমি আশা করি আদালত তার সুচিকিৎসায় সহযোগিতা করবে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত থাকবে। আমি আশা করব ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে, যেমনটা অন্য সবার প্রাপ্য।’

ইমরানের সুচিকিৎসা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *