Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ইয়েমেন অবরোধ না তুললে সৌদিকে ‘কঠিন পরিণতির’ হুঁশিয়ারি হুথিদের! - দৈনিক স্বাধীন সংবাদ

ইয়েমেন অবরোধ না তুললে সৌদিকে ‘কঠিন পরিণতির’ হুঁশিয়ারি হুথিদের!

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ওপর অবরোধ ও চাপ অব্যাহত রাখলে সৌদি আরবকে কঠিন পরিণতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন। রোববার (২৬ জুলাই) সাবা বার্তা সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে হুথি নেতা আবু রাস এ সতর্কবার্তা দেন।

আবু রাস বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সহায়তা নিয়েও সৌদি আরব ইয়েমেনে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। এখন স্থানীয় মিত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নির্ভর করেও তারা সফল হবে না বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, যুক্তরাষ্ট্র তার পূর্ণ সামরিক ও রাজনৈতিক শক্তি প্রয়োগ করেও ইয়েমেনের জনগণকে পরাজিত করতে পারেনি। কিন্তু সৌদি নেতৃত্ব সেই অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেয়নি।

হুথি এই নেতা আরও অভিযোগ করেন, ইয়েমেনের ওপর অবরোধ আরোপ, দেশটির সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া এবং সামাজিক কাঠামো দুর্বল করার চেষ্টা শেষ পর্যন্ত সৌদি আরবের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে, গত সপ্তাহে সৌদি আরবের রপ্তানি কার্যক্রমের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুথিরা। এরপর ইয়েমেন উপকূলসংলগ্ন লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবসহ তিনটি দেশকে সতর্ক করেছে ন্যাটো। ফলে ইয়েমেনকে ঘিরে সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপথের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

হুথিদের সর্বশেষ হুঁশিয়ারির পর এখন প্রশ্ন—ইয়েমেনের ওপর অবরোধ অব্যাহত রাখবে সৌদি আরব, নাকি নতুন করে কূটনৈতিক সমঝোতার পথে যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *