Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
‘ইরানিরা কী করে সবই দেখি, আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না’: ট্রাম্প - দৈনিক স্বাধীন সংবাদ

‘ইরানিরা কী করে সবই দেখি, আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  ::

ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের ওপর যুক্তরাষ্ট্র সার্বক্ষণিক নজরদারি করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে ইরানিরা ‘বাথরুমেও যেতে পারে না’ বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতার কথা তুলে ধরে এ দাবি করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান কয়েক দিন ধরে নতুন ধরনের একটি রকেট তৈরির কাজ করছিল। রকেটটি তৈরি করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ওই রকেটের মাধ্যমে সমুদ্রে মাইন স্থাপন করা যায়। ইরানের এই নতুন অস্ত্র তৈরির বিষয়টি যুক্তরাষ্ট্র কীভাবে জানতে পেরেছে—তা ব্যাখ্যা করতে গিয়েই ট্রাম্প বলেন, ইরানিদের সব কর্মকাণ্ডের ওপরই তাদের নজর রয়েছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছে এবং বর্তমানে হরমুজ প্রণালিতে তাদের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিদিন বিপুল পরিমাণ তেল বহনকারী অসংখ্য জাহাজ ওই পথ দিয়ে চলাচল করছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ইরান হরমুজ প্রণালির আশপাশে তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠনের পাশাপাশি সমুদ্রপথে মাইন স্থাপনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের হামলায় এসব সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

ইরানের তৈরি করা নতুন রকেট সম্পর্কে ট্রাম্প বলেন, সমুদ্রে মাইন স্থাপনের জন্য এমন রকেট তৈরির কাজ করছিল ইরান। বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে আসার পর রকেটটি ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, ইরান কী করছে, তারা কী ধরনের অস্ত্র তৈরি করছে—এসবই যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছে। ইরানের কর্মকাণ্ডের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি এতটাই শক্তিশালী যে, তাদের নজর এড়িয়ে ইরানিরা নড়াচড়াও করতে পারে না। এমনকি রসিকতার সুরে তিনি বলেন, ‘আমাদের না দেখে তারা বাথরুমেও যেতে পারে না।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানের নতুন রকেটসহ আরও কিছু সামরিক সরঞ্জাম সম্পর্কে জানতে পেরে সেগুলোও ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *