ঈদগাঁওতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মনজুর আলম:

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে টানা চতুর্থবারের মতো মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন ঈদগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পোকখালী ইউনিয়ন পরিষদের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী, ঈদগাঁও উপজেলা এবং Hope For Development & Humanitarian Service (HDS)-এর নির্বাহী পরিচালক আজিজুল হক রুবেল।

খাঁন বিচ সংলগ্ন ইসলামপুর, ইসলামাবাদ ও পোকখালী এলাকার প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ছৈয়দুল আমিন, বিএনপি নেতা ছৈয়দুল হক, মির্জা রফিক, রমজান আলী, নুরুল ইসলাম, ইমরানসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে মানবিক এ উদ্যোগে সহযোগিতা করা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আজিজুল হক রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *