Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
আলোচনার জন্য শর্ত দিল দিল্লির বিক্ষোভকারীরা - দৈনিক স্বাধীন সংবাদ

আলোচনার জন্য শর্ত দিল দিল্লির বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক :

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণে শর্ত দিয়েছে আন্দোলনকারীরা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার জন্য আন্দোলনকারীরা যেন তাদের প্রতিনিধি পাঠায়। তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ জানিয়েছেন, সরকার সত্যিই আলোচনা করতে চাইলে তাদেরই আন্দোলনস্থল জন্তর মন্তরে এসে কথা বলতে হবে।

বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দিপ বলেন, “যদি সরকার আলোচনা করতে চায়, তাহলে তাদের এখানে (জন্তর মন্তরে) আসতে হবে। আমাদের শর্তগুলো অবশ্যই মানতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব, আমাদের দাবিতে সম্মত হোন। সরকারের দাম্ভিকতা শেষ হওয়া উচিত।”

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের একটি সূত্র জানিয়েছে, আন্দোলনকারীরা আলোচনায় অংশ নিতে চাইলে সরকার প্রস্তুত রয়েছে।

তবে এ পরিস্থিতিতে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি বলেন, “সরকারের সঙ্গে একটি নিরপেক্ষ স্থানে অথবা জন্তর মন্তরে আলোচনা হতে পারে। তবে আমরা আমাদের দাবি থেকে পিছিয়ে যাব না। আমাদের প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।”

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, এর আগে আলোচনার জন্য তাদের প্রতিনিধিদের ডাকা হলেও পরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ বলেন, গত সোমবার তাদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকে নেওয়া হয়েছিল। কিন্তু পরে তাদের ফোন নিয়ে নেওয়া হয় এবং গৃহবন্দি করা হয়। একই সময়ে সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনায় অংশ নিতে সিজেপির দুই প্রতিনিধি যান।

মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে সিজেপি। এ আন্দোলন ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশনও বন্ধ রাখা হয়।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *