ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে ৮ জন গ্রেফতার

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের পৃথক অভিযানে আটজনকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ছয়জন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার হওয়া দুজন রয়েছেন। রোববার (১৫ নভেম্বর) ঈদগাঁও থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পরিচালিত পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে চেক প্রতারণা, যৌতুক নিরোধ আইনসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *