
কক্সবাজার প্রতিনিধ
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) রিফ্র্যাকশনিস্ট ফয়সাল আহম্মেদ (৩৫) এবং আরটিএম ইন্টারন্যাশনালের মেডিকেল অফিসার ডা. ফাতেমা তুজ জোহরা ঋতু (২৮)-কে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, অভিযানের সময় তাদের “আপত্তিকর অবস্থায়” পাওয়া যায়। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় ফয়সাল আহম্মেদের যাতায়াত ছিল। তবে এ অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মানবিক সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।