উখিয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক

আব্দুল গফুর:

কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর একটি চেকপোস্টে সিএনজি তল্লাশি করে ৫৯৫ পিস ইয়াবাসহ চারজন বাঙালিকে আটক করা হয়েছে।

আজ ২১ জুন ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটে এই অভিযান চালানো হয়। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে যৌথবাহিনী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এই মাদক উদ্ধার করে। আটক চারজনই বান্দরবান জেলার আলীকদম উপজেলার আলীকদম ইউনিয়নের পালংপাড়া এলাকার বাসিন্দা এবং তারা সম্পর্কে ভাই-বোন।

আটককৃতদের পরিচয়:

১. মো. ইলিয়াস (২৪), পিতা: মো. মফিজুল ইসলাম।
২. তাসলিমা আক্তার (২৩), স্বামী: রুবেল হোসেন, পিতা: মো. মফিজুল ইসলাম।
৩. তাহমিনা আক্তার (২০), স্বামী: বিপ্লব হাসান, পিতা: মো. মফিজুল ইসলাম।
৪. সাকিলা আক্তার লাখি (১৯), পিতা: মো. মফিজুল ইসলাম।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবাসহ আসামিদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *