এস নেজাম উদ্দিন কাদেরী:
কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় এক সফল অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া আর্মি ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতদের পরিচয়
১. মিজান (৩৫): পিতা- মৃত সিরাজুল ইসলাম, গ্রাম- নলবুনিয়া। ২. রাকিব (১৮): পিতা- মনজুর আলম, গ্রাম- নলবুনিয়া।
উদ্ধারকৃত সরঞ্জামাদি
অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা থেকে দেশি-বিদেশি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়:
-
দেশীয় অস্ত্র: দা, চাপাতি, পকেট নাইফ।
-
ডাকাতির সরঞ্জাম: ওয়ার কাটার।
-
ইলেক্ট্রনিক্স: ল্যাপটপ ও মোবাইল ফোন।
-
মাদক ও অন্যান্য: বিপুল পরিমাণ বাংলা মদ এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম।
ঘটনার বিবরণ
উখিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে তাদের আস্তানায় অতর্কিত হানা দেয় সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের কাজে এসব অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে আসছিল।
লে. কর্নেল সায়মন সিকদার (অধিনায়ক, ১ ইস্ট বেঙ্গল ও ট্রান্সপোর্ট কমান্ডার, উখিয়া-টেকনাফ) জানান, মাদক ও অপরাধ দমনে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।