Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
উত্তর সাতকানিয়ায় মৎস্যজীবী সম্মেলন ও গণসংবর্ধনা, এক হাজার জেলে পরিবারকে উপহার দিলেন এমপি জসিম - দৈনিক স্বাধীন সংবাদ

উত্তর সাতকানিয়ায় মৎস্যজীবী সম্মেলন ও গণসংবর্ধনা, এক হাজার জেলে পরিবারকে উপহার দিলেন এমপি জসিম

আবদুল আজিজ:

সাতকানিয়ার উত্তরাঞ্চলে মৎস্যজীবী সম্মেলন ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সাতকানিয়া উপজেলার ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভোরবাজার সাঙ্গু নদীর তীরবর্তী মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দীন, বাজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা ওসমান কোম্পানি, আনিস সিকদার, কালিয়াইশ ইউনিয়ন বিএনপি নেতা শামসুল ইসলাম, উত্তর সাতকানিয়া শ্রমিক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন, বিএনপি নেতা চেয়ারম্যান মুজিবুর মুজিব, বিএনপি নেতা ও জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মাস্টার ফরিদুল আলম, ওসমান গনি চৌধুরী, নুর মোহাম্মদ নুরু, সোহেল, নুরুল আলম, পারভেজ, শহিদ, ধর্মপুর ইউনিয়ন বিএনপি নেতা রিয়াদ কামাল, লিটন তালুকদার, খাগরিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল হোসেন, শহিদুল ইসলামসহ অনেকে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দীন আহমেদ বলেন, জেলে সম্প্রদায়ের জন্য পাঁচটি নৌকা, পাঁচটি বড় জাল এবং এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী, শিক্ষাসামগ্রী, হুইলচেয়ারসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উত্তর সাতকানিয়ার ছয়টি ইউনিয়নের চলাচলের রাস্তা উন্নয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় এলে সাধারণ জনগণ আরও সুযোগ-সুবিধা পাবে। আগামী নির্বাচনে আপনারা যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সে জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, খাগরিয়া ও পুরানগড় ইউনিয়নের শত শত জেলে সম্প্রদায়ের নারী-পুরুষ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *