আমির হোসেন:
ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ মধ্যবয়সী এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভরতকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহানাজ বেগম (৪২) ওই এলাকার হানিফ হাওলাদারের স্ত্রী।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি মাদকদ্রব্য গাঁজাসহ মোছা. শাহানাজ বেগমকে আটক করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এ বিষয়ে ডিবি এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে ধৃত আসামি মোছাঃ শাহানাজ বেগম (৪২)-এর বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।