মোহাম্মদ হোসেন সুমন:
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ের এ বৃত্তি পরীক্ষায় কক্সবাজারের বিভিন্ন এলাকার প্রায় ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৯৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রামু পাবলিক স্কুল, ইসলামী ব্যাংক মডেল কেজি, কক্সবাজার আইডিয়াল স্কুল, বর্ডার গার্ড পাবলিক স্কুল, হলি চাইল্ড স্কুল, ড্যাফোডিল কিন্ডারগার্টেন স্কুল, মেরিন হিল স্কুল, অঙ্কুর কিন্ডারগার্টেন, বাহারছড়া নূরানী, খুরুশকুল ইন্টারন্যাশনাল, খুরুশকুল মডেল কেজি, পাহাড়তলী আদর্শ কেজি, বর্ণমালা কেজি, দারুল কোরআন ও জাবালে নূর নূরানীসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।
আয়োজক সূত্রে জানা গেছে, একই সময়ে কক্সবাজার জেলার টেকনাফ ও মহেশখালী উপজেলাতেও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রাথমিক ও কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতেও এ আয়োজন ইতিবাচক অবদান রাখবে।