কক্সবাজারে পাহাড়ধসে নারীর মৃত্যু, উদ্ধার হলো মরদেহ

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের সদর ১ নম্বর ওয়ার্ডের ঝিরিঝিরি পাড়া এলাকায় পাহাড়ধসে রহিমা বেগম (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে নিহত রহিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

স্থানীয়দের দাবি, টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ায় এ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *