মোহাম্মদ হোসেন হ্যাপী:
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাশ্তি ফাউন্ডেশন-এর উদ্যোগে অদ্য ০৪/০৫/২০২৬ ইং তারিখে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে বৃক্ষরোপণের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাঁড়ির পরিদর্শক মো: শরীফ হোসেন এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাড. কাজী রুবায়েত হাসান সায়েম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইকবাল, কামাল, হারুন, মতিনসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, শাহীন আলম মাদবরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।