গাজীপুরের পূবাইলে হত্যাকাণ্ডের শিকার আলতাবের বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট

খসরু মৃধা:

গাজীপুরে পূবাইল থানাাধীন ৪০নং ওয়ার্ড মেঘডুবী বড় বাড়ি এলাকায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিজ কর্মক্ষেত্রে নৃশংসভাবে খুন হন মোবাইল টাওয়ার সিকিউরিটি মীর আলতাব হোসেন।

চার মাসেও এখনো সনাক্ত হয়নি সেই হত্যাকাণ্ডের কোনো আসামি। থানা পুলিশের তদন্ত শেষে সেই মামলা এখন পিবিআই-এর হাতে। গাজীপুর জেলা পিবিআই-এর এএসপি আলতাব হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন সাংবাদিকদের জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি সনাক্তকরণের চেষ্টা চলছে।

এদিকে আলতাবের মৃত্যুর পর ভয়ে তার স্ত্রী ও ছোট মেয়ে পাশাপাশি দুটি বাড়ি থাকায় পুরাতন বাড়ি ছেড়ে তার বড় ছেলে সবুজের নতুন বাড়িতে রাত্রিযাপন করে থাকেন, আবার সকাল হলে ফিরে আসেন পুরাতন বাড়িতে।

আলতাব হত্যাকাণ্ডের সেই শোক কাটতে না কাটতেই সোমবার (৫ মে) রাতে আলতাবের পুরাতন বাড়িতে হানা দেয় চোরচক্রের সদস্যরা।

পুরাতন বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরচক্র হাতিয়ে নেয় ৩ আনা ওজনের এক জোড়া কানের দুল, এক ভরি রুপা সহ নগদ অর্থসহ নানান প্রয়োজনীয় জিনিসপত্র। লন্ডভন্ড করে রেখে যায় আসবাবপত্র।

চার মাসের ব্যবধানে একটি পরিবারে পরপর দুইটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *