গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে ৪০০ প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

খসরু মৃধা:

গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে ৪০০ প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কৃষকের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর মহানগর কৃষকদলের সহসভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ নুরুজ্জামান মৃধার সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে বোরো মৌসুম উপলক্ষে গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে এ ধানের বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর কৃষকদলের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের পিএসও ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ হাবিবুর রহমান মুকুল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এ্যাব গাজীপুর চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ড. মো. আনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা ফরিদসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কৃষকদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, কৃষকদের পাশে দাঁড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *