গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলে মেক্সিকোতে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সরকারি কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঝড়ের আঘাতে সোমবার পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সর্বশেষ তথ্যে নিহতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে।

এদিকে, নিখোঁজ আরও দুই ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে মেক্সিকোর সেনাবাহিনী ও নৌবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *