Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চকরিয়ায় ‘রুপালি মৎস্যে সমৃদ্ধ চকরিয়া’ প্রবন্ধ লেখা প্রতিযোগিতা - দৈনিক স্বাধীন সংবাদ

চকরিয়ায় ‘রুপালি মৎস্যে সমৃদ্ধ চকরিয়া’ প্রবন্ধ লেখা প্রতিযোগিতা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় ‘রুপালি মৎস্যে সমৃদ্ধ চকরিয়া: সম্ভাবনা ও টেকসই উন্নয়নের পথ’ শীর্ষক প্রবন্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হৃদিতা সুশীল হৃদি প্রথম স্থান অর্জন করেছে।

দ্বিতীয় স্থান অর্জন করেছে চকরিয়া গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্র মুহাম্মদ আইজিদ ইবনে কামাল। একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসনিমা সুলতানা তাকি তৃতীয় স্থান অর্জন করেছে। প্রতিযোগিতা শেষে আয়োজিত সমাপনী ও মূল্যায়ন সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, চকরিয়ার নদী, খাল-বিল ও জলাশয় মৎস্য উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাত স্থানীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার বিষয়ে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *