চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি জুয়েল রানা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জুয়েল রানা (৩৪) গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মোঃ আমির আলীর ছেলে। তিনি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩-এর হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ রয়েছে। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের মধ্যে তার অবস্থান ছিল দ্বিতীয়।

গ্রেপ্তার জুয়েল রানাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *