Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন, সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা - দৈনিক স্বাধীন সংবাদ

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন, সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা

চৌদ্দগ্রাম, কুমিল্লা:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক সেবা, পরিচ্ছন্নতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতাল প্রাঙ্গণের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং পরিবেশ ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এরপর তিনি হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগ পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ওষুধ বিতরণ কার্যক্রম এবং সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সেবার বিষয়ে মতামতও শোনেন।

পরিদর্শন শেষে ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রোগীদের প্রতি আরও আন্তরিক, দায়িত্বশীল ও সময়োপযোগী সেবা প্রদানের নির্দেশনা দেন। তিনি বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রত্যেককে নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েলসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। তারা সিভিল সার্জনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও জনগণের জন্য আরও উন্নত, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় স্বাস্থ্যসেবায় এমন পরিদর্শন ও তদারকি রোগীদের আস্থা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে হাসপাতালের সেবার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *