স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রাজনৈতিক অস্থিরতা ও জরুরি অবস্থা ঘোষণার পর প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পেশোয়ার ও অ্যাবোটাবাদে ম্যাচ দুটি আয়োজনের কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী সেগুলো হবে শেখুপুরা ও লাহোরে।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর শেখুপুরার রানা নাভেদ ক্রিকেট একাডেমিতে মুখোমুখি হবে ঘানি গ্লাস ও কিংসমেন একাডেমি।
একই দিনে লাহোরের এলসিসিএ মাঠে খেলবে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড (এসএনজিপিএল) ও অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল)।
শেষ রাউন্ডের সূচিতেও পরিবর্তন
টুর্নামেন্টের শেষ রাউন্ডের সূচিতেও পরিবর্তন এনেছে পিসিবি। এক দিন পিছিয়ে ম্যাচগুলো শুরু হবে ১৯ অক্টোবর।
ওই রাউন্ডে মার্কহোর আইটি সলিউশন্স ও পাকিস্তান টেলিভিশনের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের এলসিসিএ মাঠে।
তবে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নির্ধারিত ম্যাচগুলো আগের সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।