Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে চকরিয়া প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক স্বাধীন সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে চকরিয়া প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৮টায় চকরিয়া পৌরশহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম খোকন।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সহ-সভাপতি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও জুলাই যোদ্ধা মোবারক হোসেন জিহান, চকরিয়া পৌর ছাত্রদলের সভাপতি ও জুলাই যোদ্ধা সাইমুল হাসান জামশেদ এবং সাবেক ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা মুহাম্মদ সাঈদ হাসান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই অর্জনের চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফান চৌধুরী ও বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক, প্রচার সম্পাদক আরাফাত সানি, সদস্য সুধীর চন্দ্র দাশসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা মুহাম্মদ বাকি বিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *