প্রএন আলম রাসেল চৌধুরী:
জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় তদন্তে সন্দিগ্ধ, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা ও গ্রেফতারি পরোয়ানামূলে মোট ০৯ জন আসামি গ্রেপ্তার।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মোঃ মনির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ তাজপুর এলাকা হতে জোরারগঞ্জ থানার মামলা নং – পেনাল কোড ১৮৬০ এর তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ আবুল খায়ের মিয়া (৪৫), পিতা-মৃত কবির আহম্মদ, মাতা-মৃত শরীফা বেগম, গ্রাম-দক্ষিণ তাজপুর, ২নং ওয়ার্ড, আব্দুল লতিফ কারী বাড়ি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামকে ১০/০৬/২০২৬ ইং ১০.৩৫ ঘটিকার সময় গ্রেপ্তার করেন।

এসআই (নিঃ) মোঃ মনির আহম্মেদ, এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) আব্দুল মমিন, এএসআই (নিঃ) মোঃ হিমন ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সুজন মিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন বামনসুন্দর এলাকা হতে সিআর মামলা নং ৫১১/২৫ (জোরারগঞ্জ), ধারা- ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর দণ্ডবিধি ৩২৩ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ১। আফিয়া খাতুন, পিতা-অহিদের রহমান, গ্রাম-বামনসুন্দর ৯নং ওয়ার্ড, ডাকঘর-দারোগারহাট, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, ২। আলেয়া বেগম, পিতা-অহিদের রহমান, গ্রাম-বামনসুন্দর ৯নং ওয়ার্ড, ডাকঘর-দারোগারহাট, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ নিজাম উদ্দিন, পিতা-অহিদের রহমান, গ্রাম-বামনসুন্দর ৯নং ওয়ার্ড, ডাকঘর-দারোগারহাট, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ আলাউদ্দিন, পিতা-অহিদের রহমান, গ্রাম-বামনসুন্দর ৯নং ওয়ার্ড, ডাকঘর-দারোগারহাট, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, ৫। গিয়াস উদ্দিন, পিতা-অহিদের রহমান, গ্রাম-বামনসুন্দর ৯নং ওয়ার্ড, ডাকঘর-দারোগারহাট, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, ৬। সাহাব উদ্দিন, পিতা-অহিদের রহমান, গ্রাম-বামনসুন্দর ৯নং ওয়ার্ড, ডাকঘর-দারোগারহাট, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামকে ১১/০৬/২০২৬ ইং ০৩:১৫ ঘটিকার সময় গ্রেপ্তার করেন।
এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউপিস্থ ভালুকিয়া এলাকা হতে সিআর মামলা নং- ধারা N.I. Act ১৩৮ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোছাঃ নুর জাহান বেগম, স্বামী আবুল কাসেম, গ্রাম-বরবাড়ির দক্ষিণ পার্শ্বে ভালুকিয়া, ডাকঘর-করেরহাট, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামকে ১১/০৬/২০২৬ ইং ০৩:৩৫ ঘটিকার সময় গ্রেপ্তার করেন।
এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় সিরা নাইট ডিউটি করাকালে জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউপিস্থ করেরহাট বাজারে স্থানীয় জনগণ কর্তৃক সন্দেহজনকভাবে আটককৃত আসামি মোঃ হেদায়েত উল্লাহ ফকির (২৫), পিতা-গিয়াস উদ্দিন, মাতা-নুর বানু, গ্রাম-শুভপুর, ২নং ওয়ার্ড, জয়পুর ইউপি, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনীকে ১১/০৬/২০২৬ ইং ০২:৩০ ঘটিকার সময় ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা মোতাবেক গ্রেপ্তার করেন।
আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।