টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ মোকাবিলায় মক ড্রিল অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান:


দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, অগ্নিকাণ্ডে উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা ও দুর্ঘটনাকবলিত রোগীদের তাৎক্ষণিক ব্যবস্থাপনা বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে (১৯ আগস্ট) মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল এবং ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এ মক ড্রিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বয়ে অগ্নিকাণ্ড মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা এবং Onside Patient Management বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া পরিচালনা করা হবে। এ আয়োজনের মাধ্যমে হাসপাতালগুলোতে আকস্মিক দুর্ঘটনা বা দুর্যোগের সময় রোগী, স্বজন ও সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার সক্ষমতা যাচাই করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এ মক ড্রিল বাস্তবায়নে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন স্টেকহোল্ডার। মহড়াটির সার্বিক তত্ত্বাবধানে থাকেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। ‘দুর্ঘটনা-দুর্যোগে, সবার পাশে-সবার আগে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মক ড্রিলের মাধ্যমে দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি হাসপাতালের জরুরি প্রস্তুতি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, এনডিসি দীপ ভৌমিক, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের উপ-পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমানসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *