টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি বাবু, সাধারণ সম্পাদক মিশু, পূর্ণাঙ্গ কমিটি গঠন

উজ্জ্বল মিয়া:

জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) টাঙ্গাইল জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মো. রেজাউল খান বাবুকে সভাপতি, মীর মাহফুজুর রহমান মিশুকে সাধারণ সম্পাদক এবং মো. সবুজ মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাফিস ওয়াহিদ ফাইজাল, মহাসচিব শফিকুল ইসলাম ও প্রধান সমন্বয়ক (অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন) ওয়াহিদুননবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদত হোসেন বিদ্যুৎ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রবিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক ও সাইবার কার্যক্রম আরও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *