Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
টাঙ্গাইল সদর উপজেলা ছিলিমপুরে মাদক, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক স্বাধীন সংবাদ

টাঙ্গাইল সদর উপজেলা ছিলিমপুরে মাদক, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজ্জ্বল মিয়া:

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ছিলিমপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

৫নং ছিলিমপুর ইউনিয়নের কমিউনিটি পুলিশের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার সরোয়ার আশরাফি ও ভিক্টর ব্যানার্জি, তদন্ত কর্মকর্তা, সদর থানা, টাঙ্গাইল।

উক্ত সভায় বক্তারা বলেন, মাদক ও কিশোরগ্যাংয়ের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার প্রতি তাদের আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ সময় ইভটিজিং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক জানানো এবং অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান বক্তারা।

এছাড়া মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, নারী প্রতিনিধি, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *