টাঙ্গাইল সদর কোর্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার শামসুল আলম সরকার

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এ সময় তিনি কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে সদর কোর্ট পরিদর্শনকালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সদর কোর্টের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম ও সদর কোর্টের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোরাদ হোসেন।
পরিদর্শনের সময় পুলিশ সুপার সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতা, পেশাদারত্ব ও আন্তরিকতা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে পুলিশ সুপার সদর কোর্টের মালখানা পরিদর্শন করেন এবং কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কার্যক্রমের মানোন্নয়ন, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *