Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন আল মামুন - দৈনিক স্বাধীন সংবাদ

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন আল মামুন

নুরুজ্জামান সাউদ:

পেশাগত দায়িত্ব পালনে উৎকর্ষ সাধন ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলার আগস্ট/২০২৬ খ্রিষ্টাব্দ মাসের ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন আল মামুন। ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন স্যারের হাত থেকে এই পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মিল ব্যারাক কনভেনশন হলে ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আগস্ট/২০২৬ মাসের ‘মাসিক কল্যাণ সভায়’ এই সম্মাননা প্রদান করা হয়। সভায় ঢাকা জেলা পুলিশের সকল সদস্যের বিভিন্ন সমস্যা ও কল্যাণ-সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পুলিশ সুপার মহোদয় অবগত হন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মধ্যে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

এর আগে একই দিনে সকালে মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সকাল ৮টা ঘটিকায় অনুষ্ঠিত উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়। এতে কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব নির্জন সরকার। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী সকল সদস্যকে পুরস্কার ঘোষণা করেন। এরপর সকাল ৯টা ঘটিকায় মিল ব্যারাক পুলিশ লাইন্সের ‘ফায়ারিং বার্ড’-এ কিট প্যারেড পরিদর্শন করেন জনাব সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঢাকা।

মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল অফিসার, সকল থানা ও ইউনিট প্রধানসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ এবং মনোবল আরও বহুগুণ বাড়িয়ে দেয় বলে অনুভূতি প্রকাশ করেন আল মামুন। এই অর্জনকে একক কোনো ব্যক্তির সাফল্য হিসেবে না দেখে তিনি এর পেছনে সংশ্লিষ্ট সকলের অবদান স্মরণ করেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস্ ও ট্রাফিক দক্ষিণ এবং জনাব মোঃ জামিলুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কেরাণীগঞ্জ সার্কেলসহ ঢাকা জেলার অন্যান্য সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

দেশ ও জনগণের সেবায় যেন সর্বদা নিজেকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিয়োজিত রাখতে পারেন, সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *