Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ধামরাইয়ে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক স্বাধীন সংবাদ

ধামরাইয়ে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদুর রহমান:

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জুলাই আন্দোলনে শহীদ ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের স্মরণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রমিজুর রহমান রুমা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এস জামান।

বালীথা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক ভূমিকা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম এবং আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, জুলাই আন্দোলনে শহীদ এবং দেশের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *