Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নবাগত ওসির সঙ্গে নলছিটি প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক স্বাধীন সংবাদ

নবাগত ওসির সঙ্গে নলছিটি প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের সঙ্গে নলছিটি প্রেসক্লাবের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নলছিটি থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবাগত ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ সাংবাদিকদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং নলছিটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। অপরাধ দমন, মাদক, চুরি, ছিনতাই এবং সামাজিক অপরাধ প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই হবে তাঁর প্রধান লক্ষ্য। থানায় আগত সাধারণ মানুষ যেন দ্রুত, হয়রানিমুক্ত ও আন্তরিক সেবা পান, সে বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় সাংবাদিকরা নলছিটি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা এবং জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পুলিশের ইতিবাচক কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনস্বার্থে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নলছিটি প্রেসক্লাবের অধিকাংশ সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *