নলছিটিতে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি:

কেক কাটা, আলোচনা সভা ও র‍্যালির মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার গার্লস স্কুল সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। চ্যানেল এস-এর নলছিটি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খান আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী, নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনু, এবং কার্যনির্বাহী সদস্য মো. খলিলুর রহমান মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি খালিদ হাসান তালুকদার, দৈনিক সমকালের নলছিটি প্রতিনিধি মিজানুর রহমান, মাইটিভির নলছিটি প্রতিনিধি রাশেদ খান মিঠু, এশিয়ান টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি ইব্রাহিম খান শাকিল, সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, আলামিন ফকির, নাইম মল্লিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *